প্রকাশিত: ১৫/০৮/২০২১ ১০:১২ পিএম

ফাইল ছবি
troবঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় নিহত এক রোহিঙ্গা শিশুর (১২) মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার (১৫ আগস্ট) বিকেলে ভাসানচর থেকে ২০ কিলোমিটার দূরে তার মরদেহটি পাওয়া যায়। কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে নৌকাডুবি, ভাসানচর পালানো ২০ রোহিঙ্গা এখনও নিখোঁজ

শুক্রবার রাতে ভাসানচর থেকে ওই নৌকায় করে পালানোর চেষ্টা করে ৩৮ থেকে ৪০ জন রোহিঙ্গা। তাদের মধ্যে ১৪ জন শনিবার সকালে ভাসানচরে ফিরে আসে। এ ঘটনায় এখনও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে।

পরিচয় নিশ্চিত হওয়ার জন্য রবিবার উদ্ধার হওয়া শিশুটির মরদেহ ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

ক্যাপ্টেন শাহ আলম জানান, শুক্রবার রাত থেকেই নিখোঁজ রোহিঙ্গাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...