প্রকাশিত: ০৫/০৫/২০১৭ ৭:৫৭ এএম , আপডেট: ০৫/০৫/২০১৭ ৭:৫৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

টেকনাফ সড়কে যানবাহন করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় পুলিশ পৃথক অভিযান চালিয়ে বড়িসহ বাসটি জব্দ করে হেলপার ও সুপার ভাইজারসহ ৩জনকে আটক করেছে। জানা যায়,৪মে বিকাল ৫টারদিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি ইকরামুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় পুলিশ নিয়ে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০০৪৬) তল্লাশী চালিয়ে ৪হাজার ইয়াবা বড়িসহ বাসটি জব্দ করে। ইয়াবা পাচারে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজার মুহুরীপাড়ার আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ কাশেম (২৮) ও মরিচ্যা ধোয়া পালংয়ের মৃত নুরুল ইসলামের পুত্র রহমত উল্লাহ (১৯)কে আটক করে। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে ভোর সাড়ে ৬টারদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি জামাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন তল্লাশী চালিয়ে ২হাজার ইয়াবা বড়িসহ হোয়াইক্যং নয়াপাড়ার আবুল কালামের পুত্র মোজাম্মেল হককে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer