প্রকাশিত: ১৯/১০/২০১৭ ৭:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ জন রোহিঙ্গা নারী ও শিশুকে উদ্ধার করেছে যৌথ টাস্কফোর্স।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. এহসান মুরাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রট এহসান মুরাদ জানান, ‘টেকনাফের বিভিন্ন বাড়িতে রোহিঙ্গাদের আশ্রয় নেয়ার খবর পেয়ে কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি বাড়ি থেকে নারী-শিশুসহ ১৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর পাশাপাশি আশ্রয়দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তিনি জানান, রোহিঙ্গাদের একত্রে করতে এ অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া স্থানীয় সাংসদের সৎ ভাইসহ অারও তিন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে ওই বাড়িগুলোতে কাউকে পাওয়া যায়নি।

তবে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ দাবি করেন, ‘কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহসান মুরাদের নেতৃত্বে প্রশাসনের একটি টিম নেঙ্গুরবিল এলাকায় আমার ভাড়াটিয়া বাসায় এসেছিল, তবে সেখান থেকে কোন রোহিঙ্গা উদ্ধার করা হয়নি।’

এদিকে, স্থানীয়রা জানায়, মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের মধ্যে স্বচ্ছল ও ইয়াবা-সংশ্লিষ্টরা ক্যাম্পে না গিয়ে বিভিন্ন ইয়াবা-ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নিয়েছে। যৌথ টাস্কফোর্স বুধবার বিকেল থেকে চিহ্নিত ও তালিকাভুক্ত চার ‘ইয়াবা গডফাদারের’ বাড়িতে অভিযান চালায়। এর মধ্যে উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, ‘অভিযানের খবর শুনেছি। তবে বিস্তারিত জানি না।’

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...