প্রকাশিত: ৩১/০১/২০২০ ৩:০৯ পিএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল নাসের (৩০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শুক্রবার ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, দুইটি গুলির খালি খোসা ও ৬৬ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত আব্দুল নাসের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ব্লকের, ইস্ট বি-২৬ এর মো. জাকেরের ছেলে। র‌্যাবের দাবি, সে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

র‌্যাব ১৫ সিপিপি-২ এর হোয়াইক্যং ক্যাম্প ইনর্চাজ সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোর রাতে মাদক পাচারের খবরে র‌্যাবের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মনতলিয়া পুরান পাড়া এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ৪-৫ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী ওই দিক দিয়ে আসার সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, নিহত ব্যক্তি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করত।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer