ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৪/২০২৫ ১১:৩৭ এএম

নকলের দায়ে টেকনাফে সাত দাখিল পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বাহারছড়া তাফহীমুল কোরআন দাখিল মাদরাসা কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে নকল পাওয়া যাওয়ায় এই সাত দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বাহারছড়া তাফহীমুল কোরআন দাখিল মাদরাসা কেন্দ্রের সচিব মোস্তাক আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীদের শরীর চেক করে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান। সাত শিক্ষার্থীর মধ্যে ৪ জন বাহারছড়া তাফহীমুল কোরআন মাদ্রাসার অপর তিনজন মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, পরীক্ষা চলাকালীন কেউ পরীক্ষা বিধিমালা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer