উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১২/২০২৩ ৯:৪০ এএম

কক্সবাজারের টেকনাফে এক যুবকের খোঁজ মিলছে না ছয়দিন ধরে। নিখোঁজ যুবকের বাবা জানান, অজ্ঞাত ব্যক্তিরা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। পুলিশ বলছে, মাদক ও মানবপাচার সংক্রান্ত ঘটনায় অপহরণের নাটক সাজানো হচ্ছে।

নিখোঁজ যুবকের নাম- মোহাম্মদ উল্লাহ। তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার বাসিন্দা। পেশায় সুপারি ব্যবসায়ী তিনি।

মোহাম্মদ উল্লাহর বাবা আবুল কাসেম বলেন, আমার ছেলে গত বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাড়ি থেকে জাহাজপুরা বাজারে যায়। তারপর থেকে নিখোঁজ হন। ছেলের ব্যবহৃত নম্বরে ফোন করলে বন্ধ পাওয়া গেছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ছেলের মোবাইল থেকে কল করে অজ্ঞাতপরিচয় আমাদের জানান, ছেলেকে অপহরণ করা হয়েছে, ২ লাখ টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দেওয়া হবে। না দিলে ছেলেকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ হচ্ছে না।

তিনি আরও বলেন, বিষয়টি লিখিতভাবে শনিবার রাতেই টেকনাফ থানায় জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে ওই এলাকায় মাদক ও মানব পাচার চক্রান্ত কিছু ঘটনাকে কেন্দ্র করে অপহরণের নাটক সাজাচ্ছে সংশ্লিষ্টরা। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সুত্র: প্রবা

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...