প্রকাশিত: ০৭/১২/২০১৯ ৫:৩৬ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে ৪৪ হাজার পিস ইয়াবাসহ মো. হাফেজ আহম্মদ (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

আটক হাফেজ হ্নীলা জাদিমোড়ার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত আলী হোসনের ছেলে। তিনি মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার চালান পাচার করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে দমদমিয়া বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। কিছু সময়ের মধ্যে একজন ব্যক্তি নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে একটি বস্তা হাতে জাদিমোড়ার কেওড়া জঙ্গলে প্রবেশ করে। এ সময় বিজিবির সদস্যরা বস্তাসহ তাকে আটক করেন। বস্তা থেকে ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৩২ লাখ টাকা।

ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer