
টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ তথা আইসসহ রোহিঙ্গা নারী-পুরুষ মাদক কারবারীকে আটক করেছে।
সূত্র জানায়, ৯নভেম্বর (মঙ্গললবার) বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে পৌর এলাকার পুরান বাসষ্টেশনের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার সময় হ্নীলা জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বøক-সি/২ বøকের বাসিন্দা মৃত নুর হোসেনের মেয়ে রোকেয়া (৩২) এবং বালুখালী ৮নং ক্যাম্পের বøক-বি/৫৬এর বাসিন্দা মোঃ হারুনের পুত্র কেফায়েত উল্লাহ (২৩) কে একটি শপিং ব্যাগসহ আটক করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী চালিয়ে ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করার প্রক্রিয়া চলছে

পাঠকের মতামত