উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/১২/২০২৪ ২:১৬ পিএম

ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে এক বনকর্মকর্তাসহ ১৭ জন শ্রমিক অপহরণের শিকার হয়েছেন। তারা সকলে পাহাড়ে আগাছা পরিষ্কার ও চারা রোপনের কাজে গিয়েছিলেন। অপহৃতদের মধ্যে রোহিঙ্গা শ্রমিকের সঙখ্যা বেশি।
সোমবার ( ৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প ২৭ এর মোনাফ গার্ডেন নামক পাহাড়ে কাজ করার সময় এ অপহরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. শেখ এহসান উদ্দিন ।
ইউএনও বলেন, টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের চারা রোপন ও আগাছা পরিষ্কার করতে গিয়ে ১৭ জন শ্রমিককে সেখান থেকে দুষ্কৃতকারী দল অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বনবিভাগ ও পুলিশ সহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান পরিচালনা করছেন।
অপহৃতদের মধ্যে আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম(২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১)
সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০) ও মাহাতা আমিন (১৮) এর নাম পাওয়া গেছে। এছাড়া বনকর্মীদের মধ্যে সাইফুল ইসলাম (২২),সৈয়দ (৫০) ও রফিক বলে জানান ইউএনও।

পাঠকের মতামত

. ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...