প্রকাশিত: ১৬/১২/২০২০ ৭:১৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
টেকনাফ থেকে কাঠের নৌকায় করে সমুদ্রপথে পাচারের সময় ৩ লাখ ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। এসময় কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম এ তথ্য জানান।

লে. কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সমুদ্রপথে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযানের জন্য কোস্টগার্ড সদস্যরা সাবরাং এর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। অভিযান চলাকালীন সময় মিয়ানমার সীমানা থেকে ১টি কাঠের নৌকা বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ধাওয়া করলে তারা নৌকাটি সমুদ্র তীরে ভিড়িয়ে পালিয়ে যায়।’’

‘‘পরবর্তীতে উক্ত নৌকা তল্লাশি করে ৩ লাখ ২২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।’’

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer