প্রকাশিত: ২৬/১১/২০২১ ৬:১৪ পিএম

মোঃ আরাফাত সানী, টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী হত্যার মামলার পলাতক আসামি ঘাতক রোহিঙ্গা মোঃ জাবেদ উল্লাহ (৩৭) কে আটক করেছে। সে হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোরতোজা হাসানের পুত্র বলে জানাগেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে টেকনাফ নাইটংপাড়া বাস টার্মিনাল এলাকা হতে তাকে আটক করেন টেকনাফ মডের থানা পুলিশ।

আজ দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান যায়যায়দিন কে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০ বছর আগে স্ত্রী রোজিনা খাতুনের সাথে বিবাহ করে টেকনাফ পৌর সভার নাইট্যং পাড়া এলাকায় বসবাস করে আসছিল রোহিঙ্গা মোঃ জাবেদ উল্লাহর। পরে পারিবারিক কলহের জেরে টাকার লোভে তাকে হত্যা করা হয়।

উল্লেখ যে, গেল (২৯ অক্টোবর) যায়যায়দিনে উক্ত রহস্য জনক হত্যার তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হওয়ার পর স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী তা তদন্ত শুধু করে। পরে ময়নাতদন্ত শেষে সত্য প্রমানিত হওয়ার পর আজ থাকে আটক করে টেকনাফ থানা পুলিশ।

আটক আসামি কে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...