প্রকাশিত: ২৬/০৪/২০২২ ১০:৫৬ এএম , আপডেট: ২৬/০৪/২০২২ ১১:০৬ এএম

শপথ না করার দায়ে পিতার সামনে ছেলেদের বেধড়ক পেটানো ও ছেলেদের সামনে তাদের পিতাকে বেদম মারধর- গ্রামে মেম্বারের এটা কোন ধরনের সালিশ? পূর্বশক্রতার জের ধরে টেকনাফের বাহারছড়া ৩নং ওয়ার্ডের মেম্বার আমান উল্লাহ বিচারের নামে ডেকে নিয়ে রবিবার রাতে কা-জ্ঞানহীন এ কাজটি করেছেন। পরে ভয়ভীতি প্রদর্শন করে কাউকে না জানাতে ভিডিও ধারণ করে জবাববন্দীও নিয়েছেন ওই মেম্বার।

জানা যায়, কক্সবাজার সিটি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী টেকনাফ বাহারছড়ার বাসিন্দা ফারুক মাহমুদ, তার ছোট ভাই সাইমুম ও তাদের বাবাকে রবিবার রাত ১০টায় ডেকে নিয়ে কোন কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে মেম্বার ও তার লাঠিয়াল বাহিনী। রবিবার রাত ১০টা থেকে মধ্যরাত রাত ২টা পর্যন্ত পাশবিক নির্যাতন চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে কান্নার শব্দ শুনে আমরা মেম্বারের বাড়ির সামনে অপেক্ষা করি। খবরটি পুলিশকে জানানো হলে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ ওই মেম্বারকে ফোন করে তাদের ছেড়ে দিতে বলেন। বেদম মারধরের কথা সত্য নয় দাবি করে মেম্বার আমান উল্লাহ বলেন, অভিযোগকারীর আত্মীয় মজুর গৃহকর্তা আনোয়ারের কাছে টাকা পাওনা থাকায় আমার কাছে নালিশ নিয়ে আসে। উপস্থিত সকলের সম্মুখে টাকা পাবে না বলে জানালে আনোয়ারকে শপথ করতে বলা হয়। এতে তিনি অস্বীকার করলে দু-একটা থাপ্পড় দেয়া হয়। সুত্র’ জনকন্ঠ

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...