ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১১/২০২৪ ৫:২১ পিএম

টেকনাফে সমুদ্রস্নানে নেমে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ মডেল থানার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ শিশু পার্কের দক্ষিণে খুনকার পাড়া নারিকেল বাগান ঘাটে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, খুনকারপাড়ার মৌলভী ইলিয়াসের মাদ্রাসার হেফজ বিভাগের ১০-১৫ জন শিক্ষার্থী সমুদ্রতীরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তিন শিক্ষার্থী সমুদ্রের পানিতে গোসল করতে নামে। তীব্র স্রোতের কারণে তিনজনই পানিতে তলিয়ে যায়।
ওই তিন শিক্ষার্থী হলেন, আবুল কালামের ছেলে নুর কামাল। মোহাম্মদ নজির এর ছেলে নজরুল ইসলাম এবং কোরবান আলীর ছেলে ইমরান (১২)।
স্থানীয়দের সহায়তায় নূর কামালকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নজরুল ইসলাম ও ইমরান এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer