প্রকাশিত: ১৯/০৪/২০২২ ১২:৫৫ পিএম

মোঃ আরাফাত সানি, টেকনাফ ::
টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া প্রান কেন্দ পুলিশ অভিযান চালিয়ে পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক শিশু টমটম (ইজিবাইক) চালককে আটক করেছে।

সোমবার সন্ধায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদের নির্দেশে এ এস আই জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে পাঁচটি (ইজিবাইক) টমটম ও পাঁচ চালককে আটক করা হয়।

মঙ্গলবার ১৯ এপ্রিল সকালে এ তথ্য নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ জানান, শিশু শ্রম নিষিদ্ধ করে বাংলাদেশে শ্রম আইন সংশোধন করা হয়েছে। আগে ছিল অপ্রাপ্ত বয়স্ক। এখন করা হয়েছে কিশোর। এতে করে শিশুরা এখন থেকে কাজ করতে পারবে না। চালকদের সবার বয়স ১০-১২ বছরের মধ্যে। আর কেউ যদি শিশু শ্রমিক নিয়োগ করে, শিশু শ্রম আইনে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হবে।

তিনি আরও বলেন, এ সময় পাঁচটি টমটম জব্দ করা হয়েছে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer