প্রকাশিত: ২৯/০৫/২০২০ ২:৩১ পিএম , আপডেট: ২৯/০৫/২০২০ ২:৩২ পিএম
ফাইল ছবি

মুহিববুল্লাহ মুহিব: :

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ইসহাক (৩২) নামে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সদস্য নিহত হয়েছে। এসময় দুইটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ মে) দুপুরে কক্সবাজার র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত ইসহাক টেকনাফের সাবরাংয়ের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সাথে কাজ করছে। গোপনে তধ্য পাচার করে আসছিল সে।

সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, আজ ভোররাতের দিকে টেকনাফের খন্দকারপাড়ায় অবস্থানের খবর পেয়ে ইসহাক গ্রেফতার করতে গেলে তার সহযোগীরারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্রসহ তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। সুত্র;সিবিএন

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer