প্রকাশিত: ২০/০৩/২০১৯ ১:২৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ২৪হাজার ৩’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছেন, গাজীপুরের কলোমাচর এলাকার মকুল আহমেদের ছেলে মো. জসিম উদ্দিন(৩৪), পেনী জেলার পশ্চিম চিলিনিয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মুশাররফ হোসেন (৩৩)।

টেকনাফ সদর ইউনিয়নের বিজি রোড এলাকার নুর মোহাম্মদ মার্কেট থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব (পিপিএম), এক্স বিএন বলেন, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের নুর মোহাম্মদ মার্কেটে অভিযান চালিয়ে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় স্টীলের পাইপের ভেতর থেকে২৪হাজার ৩’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। উদ্ধার ইয়াবাসহ দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...