প্রকাশিত: ১৯/০১/২০২২ ১০:১২ এএম

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ডাকাতি মামলার সন্দিগ্ধ ৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

তিনি জানান, টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে টেকনাফ মডেল থানার মামলা নং-৮০, তারিখ-২৩/১১/২১ খ্রিঃ, ধারাঃ-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) তৎসহ ৩৯৯/৪০২ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী রোহিঙ্গা ইয়াছিন (২৫), পিতা-নুর মোহাম্মদ , ব্লক-এ/৫, ঘর নং-১০১৬, এফসিএন-৪০২৫৯৫, নবি উল্লাহ (২৯), পিতা-ইমান হোসেন, ব্লক-সি/২, ঘর নং-২৪১, এফসিএন-২৪৯৩৬৭ এবং মোঃ সলিম (২৩), পিতা-মৃত মোহাম্মদ হোসেন, ব্লক-বি/৪, ঘর নং-১৫১৮, এফসিএন- ২৪৬৯৩৯, সর্ব ক্যাম্প-২২ (উনচিপ্রাং) দের গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...