প্রকাশিত: ১৫/০৫/২০১৭ ১০:১৩ পিএম

মুহাম্মদ জুবাইর,টকনাফ ::
সদ্য স্বীকৃতি প্রাপ্ত দাওরায়ে হাদীস মাষ্টার্স সমমান এর (প্রথম কেন্দ্রীয়) বার্ষিক পরীক্ষা সারা দেশের ন্যায় কক্সবাজার টেকনাফেও এক যোগে শুরু হয়েছে। এবারে টেকনাফ কেন্দ্রে ৩৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। তম্মধ্যে একজন ছাত্র অনুপস্থিত রয়েছে।

১৫ মে সোমবার সকাল ১১টায় পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রশাসনিক কোন নিরাপত্তা ছাড়াই সুস্থ, শান্তিপূর্ণ ভাবে কঠোর নিরাপত্তায় পূর্ব নির্ধারিত সময়ে এ পরীক্ষা শুরু হয়েছে। যেখানে পুলিশের উপস্থিতে শৃংখলা বজায় রাখা ও নকল মুক্ত করা দায়ী সেখানে কোন নিরাপত্তাকর্মী ছাড়াই কওমী মাদরাসার পরীক্ষা গুলোতে সম্পূর্ণ নকল মুক্ত সুন্দর ও মনোরম ও পরিবেশে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। আশে পাশে অভিভাবক, শিক্ষার্থী, সহযোগীদের কোন নকলের পরিবেশ দেখা যাইনি। টেকনাফ কেন্দ্রে ৩৫ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেন। এতে এক পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। সে হ্নীলা দারুসসুন্নাহ মাদরাসার ছাত্র। টেকনাফ উপজেলা সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরুল হক কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তাদের মাঝে নাস্তা বিতরন করেন। কেন্দ্র হতে মনোনিত হল তত্বাবধায়ক মাওঃ নুরুল আলম জানান, প্রথম দিনের বোখারী দ্বিতীয় খন্ডের পরীক্ষা শুরু হয়েছে। এ পরিক্ষায় একজন পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

দৈনিক সাগরদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, টেকনাফ বড় মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক টেকনাফে কেন্দ্র ঘোষনা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান । প্রথম দিনের পরীক্ষা সুস্থ ভাবে সম্পন্ন হওয়ায় মহান রাব্বুল আলমীনের দরবারে শুকরিয়ো জ্ঞাপন করেন। তিনি আরো জানান কওমী মাদরাসা সমূহ দীর্ঘ যুগ ধরে কোন প্রকার আইন শৃংখলা বাহিনী ছাড়া নকল মুক্ত, শান্ত পরিবেশে পরীক্ষা দিয়ে আসছে। যা ইতিহাসে স্বর্ণাক্ষরে আজীবন স্বীকৃতি হিসাবে থাকবে।

উল্লেখ্য যে, সারা দেশে ১৯ হাজার ৪শ’৭২জন পরীক্ষার্থী রয়েছে। আগামী ২৫ মে উক্ত পরিক্ষা শেষ হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। #

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer