প্রকাশিত: ৩০/১১/২০১৮ ১২:৫৯ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে মালয়েশিয়া ফেরত মোঃ জোবাইর (২৮) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উজেলার সাবরাং ইউনিয়নের লাফারঘোনা এলাকার আব্দু শুক্কুরের পুত্র।
২৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানিয়েছে, জোবাইর ৩ বছর পূর্বে মালয়েশিয়া গমন করে ৫-৬ মাস পূর্বে সেখান থেকে ফিরে আসে। একপর্যায়ে মাদক ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ে। অপরদিকে মালয়েশিয়া যাওয়ার সময় করা ধার দেনাও শোধ করতে পারেনি। একদিকে বেকার জীবন অপরদিকে মাদকাসক্ত হয়ে পড়া এনিয়ে ঘটনার দিন বৃদ্ধ পিতা তাকে বকাসকা করে। এতে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারনা করছেন তারা।
খবর পেয়ে টেকনাফ থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে উক্ত যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে, ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...
Single Page Footer