উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯/০২/২০২৪ ১২:০১ পিএম

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচল করা পায়রা বাসের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯জানুয়ারী) সকাল ৯ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, নিহত শিশুরা রোহিঙ্গা বলে জানতে পেরেছি। বাকিটা পরে জানাতে পারবো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক ফরহাদ মাহমুদ জানান, বেপরোয়া গতিতে কক্সবাজার থেকে টেকনাফ যাচ্ছিলো কক্সবাজার জ ১১-০১৭৯ নাম্বারের পায়রা সার্ভিসের বাসটি। পথিমধ্যে লেদা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বাসটির ধাক্কায় পথচারী দুই শিশু পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...