প্রকাশিত: ২৫/০৩/২০১৯ ৭:৫১ এএম

টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম (মোটরসাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ২৯৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. আলী নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট ২৪ হাজার ৫১। অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ১৬ হাজার ৪৭৪।

একই সাথে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা ফেরদৌস আহমদ (তালা) প্রতীক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ১৮ হাজার ৩৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা রফিক উদ্দিন (মাইক) প্রাপ্ত ভোট ১৭ হাজার ১১৭। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরা বেগম (পদ্মফুল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩০ হাজার ৫৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানজিদা বেগম (কলসী) প্রাপ্ত ভোট ২৫ হাজার ৪৫০। উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৫টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রবিবার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৫৫টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer