উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১১/২০২২ ৭:২৯ এএম

কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তলসহ আব্দুল আমিন ওরফে জিসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া মো. ইউনুসের ছেলে। এ সময় তার কাছ থেকে ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে টেকনাফের নাজির পাড়া এলাকা থেকে পিস্তল-গুলিসহ তাকে আটক করা হয়।

রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ওই এলাকায় অস্ত্রধারীর খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ জিসানকে আটক করা হয়।

ওসি জানান, একটি পালসার মোটরবাইকও জব্দ করা হয়। জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...