প্রকাশিত: ১৭/০৩/২০২০ ৮:১২ এএম

কক্সবাজারের টেকনাফে বিদেশফেরত এক চিকিৎসক ‘সেল্ফ কোয়ারেন্টাইনে’ রয়েছেন। সোমবার বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করেন।

ডা. টিটু বলেন, ‘আমাদের একজন চিকিৎসক বিদেশ সফর করে এসেছে। সে যথাযত ছাড়পত্র নিয়ে টেকনাফে কর্মস্থলে এসে সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। তাকে সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।’

কক্সবাজার জেলায় সোমবার পর্যন্ত ৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘বিদেশফেরত এই তিনজনকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। তারা সার্বক্ষণিক নজরদারিতে আছে। শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেই, এটি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে। আশা করি, তাদের রক্ত পরীক্ষার প্রয়োজন হবে না।’

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer