উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১১/২০২২ ৫:৪৩ পিএম

টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দিক আহম্মদ নামে এক বিএনপি নেতার দুই হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষরা। শনিবার দুপুরে সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্দিক আহমদ ওই এলাকার মৃত নজির আহম্মদের ছেলে। তিনি উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সহ-সম্পাদক।

ওই বিএনপি নেতার পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য এনামুল হকসহ একদল সন্ত্রাসীরা দা, লম্বা কিরিচসহ অস্ত্র নিয়ে ছিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে হামলা চালায়। এসময় তার হাতের কব্জির উপর থেকে হাত দুটি কেটে নিয়ে যায় হামলাকারীরা। এরপর মাঠে কর্তন করা হাত দুটি নিয়ে উল্লাস করে হামলাকারীরা। পরে গ্রামবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে টেকনাফ জরুরি বিভাগের চিকিৎসক নাছিম ইকবাল জানান, ‘রক্তাক্ত দুই হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার রেফার করা হয়।’

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ‘এক ব্যক্তির দুই হাত কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...