প্রকাশিত: ১৬/০৫/২০২০ ৯:৩৩ এএম , আপডেট: ১৬/০৫/২০২০ ৯:৫৪ এএম

ইমাম খাইর, কক্সবাজার::
টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম ওরফে আরিফ (২২) নামের যুবক নিহত হয়েছে।

শনিবার (১৬ মে) ভোর ৩টার দিকে সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া মৎস্যঘাটে এ ঘটনাটি ঘটে।

নিহত আরিফ টেকনাফ সদরের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল ইসলামের ছেলে।

তিনি হত্যাসহ অর্ধডজনের বেশী মামলার পলাতক আসামী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ দাবি, বন্দুকযুদ্ধে তাদের ৩ সদস্য আহত হয়েছে।

তারা হলেন- এএসআই রামধন দাশ, সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশ।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, আরিফুল ইসলাম দলবল নিয়ে মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকায় অবস্থানের খবরে পুলিশ সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলিবিনিময় হয়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে আরিফের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়না তদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer