ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ৭:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে দাবি স্বামী মুহাম্মদ ইমাদের।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম মুমতাহিনা মুহনা। সে খুলনার মুহাম্মদ মোস্তফা ও মনোয়ারা বেগমের মেয়ে।

নিহতের স্বামী ইমাদ জানান, ফ্রি ফায়ার খেলার সময় পরিচয় হয় মুমতাহিনার সঙ্গে। ৬ মাস আগে আমাদের বিয়ে হয়। বৃহস্পতিবার (২ মে) রাত ১১টার দিকে বোনের বাড়িতে বেড়াতে যায় ইমাদ। বোনের বাড়িতে গিয়ে স্ত্রীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ হয় না। পরে সকালে বাড়িতে এসে দেখে ঘরের বাইরে থেকে তালা দেওয়া। তালা খুলে ভেতরে গিয়ে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে তার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য বাদশাহ মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের গলায় দাগ দেখেছি। তবে বিস্তারিত তেমন কিছু জানি না। মূল রহস্য কী সেটা প্রশাসন তদন্ত করে বের করতে পারবে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি শাহাদাত সিরাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এটা খুন না কি আত্মহত্যা সেটি বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...