প্রকাশিত: ২২/০৩/২০১৯ ৮:৩০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বন্দুকযুদ্ধ টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নুর মোহাম্মদ (৪০) ও নুরুল আমিন (৩৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা দু’জনই মাদক ব্যবসায়ী। শুক্রবার (২২) রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নুর মোহাম্মদ টেকনাফ উপজেলার নাজির পাড়া এলাকার আজহার মিয়ার ছেলে ও নুরুল আমিন জালিয়াপাড়ার গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে। নুর মোহাম্মদ স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ওসি প্রদীপ কুমার দাস জানান, ‘ বুধবার পুলিশের হাতে আটক হয় নুর মোহাম্মদ ও নুরুল আমিন। পরে তাদেরকে নিয়ে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় টেকনাফ থানার একটি পুলিশ দল। এসময় টেকনাফ উপজেলার রাজারছড়া পাহাড়ি এলাকায় পৌঁছালে আসামিদের ছিনিয়ে নিতে একদল ইয়াবা কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় আটক আসামিরা পালিয়ে যেতে চাইলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটে পালিয়ে গেলে আহতদের দ্রুত টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এসময় ৮টি দেশীয় তৈরী বন্দুক, ২০ হাজার পিস ইয়াবা ও ২০টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। নিহত নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি ও নুরুল আমিনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সাংবাদিক হামলা মামলা, অর্থ লন্ডারিং, বিশেষ ক্ষমতা আইনসহ ৩টি মামলা রয়েছে। মৃতদেহ ২টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...