প্রকাশিত: ০৮/১১/২০২১ ৮:০২ এএম

আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও মাদক বিক্রির নগদ টাকাসহ গুল ফরাজ (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে।
আটক নারী হচ্ছেন, উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার আলী হোসেনের মেয়ে ও হ্নীলা ইউনিয়নের জাদীমুড়ার মালেক মিস্ত্রীর স্ত্রী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) খোরশেদ আলম ও উপ-পরিদর্শক রফিকের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার আসামীর নিজ বসত-বাড়িতে অভিযান পরিচালনাকালে বেশকয়েকজন মাদক কারবারী পালিয়ে যায়। এসময় বসত- বাড়িতে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা,১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫শ টাকাসহ
উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ ও গুল ফরাজ (৩৫) কে আটক করা হয়।

তিনি আরো জানান,আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...