
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পাহাড় কাটা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে হোয়াইক্যং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুকে আটক করেছে হোয়াইক্যং বিট অফিস। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, গোলাম সরওয়ার একজন বন খেকো লোক। তিনি ইতিপূর্বেও বন মামলায় জেল কেটেছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সরকারি পাহাড়, গাছ কর্তনে লিপ্ত রয়েছেন। অভিযানের সময় পাহাড় ও গাছ কর্তনের একাধিক সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল আলম সংবাদের সত্যাতা নিশ্চিত করে বলেন, হোয়াইক্যং বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যার মামলার নং ৬৯/ ২০-১২-১৯ ইং। সরকারি কাজে বাধা, কর্মকর্তা কর্মচারিদের মারধর ও পাহাড় কাটার অভিযোগে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।

পাঠকের মতামত