জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ৯:০৪ এএম

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ও দুর্গন্ধযুক্ত এলাকায় তৈরী করা এসব মিষ্টি বাজার-ঘাটে, হাট-বাজারে ও উপজেলার প্রায় সব ষ্টেশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু লোকজন জানেননা এসব মিষ্টি কোথা থেকে তৈরী হচ্ছে বা কিভাবে বানানো হচ্ছে। মুনাফা লোভী একটি চক্র প্রশাসন ও স্থানীয়দের চোখকে ফাঁকি দিয়ে মিষ্টি বানিয়ে বনফুল, ফুলকলি, মধুবন ও মিষ্টিবনের মিষ্টি আখ্যা দিয়ে টেকনাফের সবখানে ছড়িয়ে দিচ্ছেন।
অনুসন্ধানে জানাগেছে, “খিরসা-বি” নামের প্রতিষ্ঠানটির নেই কোন প্রকার ট্র্যাডিশন্যাল সার্টিফিকেট। পরিবেশ
অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র তো নেই। তবুও দিবারাত্রি পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকায় ও অস্থাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে লাল মোহন, সাদা মিষ্টি, রসমালাই, খিট টোস, চমচম, খিম জামসহ সব ধরণের মিষ্টি। এছাড়া ওই কারখানায় বার্থ-র্ডে কেক, দই, পিন্নি, গাজর হালুয়া, পেটিস ইত্যাদি দিবারাত্রি বিরতিহীনভাবে তৈরী করা হচ্ছে।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের পুরাতন বাজার কাষ্টমস অফিস সংলগ্ন খালের পাড়ে একটি পুরাতন ও জরাঝীর্ণ ঘরে মিষ্টি তৈরীর কারখানাটি স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত উক্ত কারখানা থেকে প্রতিদিন প্রায় ২শ কেজি মত মিষ্টি তৈরী করে উপজেলার বিভিন্ন বাজারের দোকানে দোকানে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। যথাযথ উপাদান মিশ্রন না করে এসব মিষ্টি তৈরী করা হচ্ছে বলে জানাগেছে। নি¤œমানের পঁচা ও দুর্গন্ধযুক্ত স্থানে তৈরী করা এই মিষ্টি কৌশলে টেকনাফের বিভিন্ন স্থানে কৌশলে ছড়িয়ে দিলেও মানহীন ও চরম দুর্গন্ধযুক্ত এলাকায় তৈরীকৃত এই মিষ্টি মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবশে তৈরী করা হচ্ছে মিষ্টি জাতীয় এসব পণ্য। আর মিষ্টি জাতীয় সব পণ্যের উপর দিয়ে মাছি ভেন ভেন করছে। মিষ্টি এবং দইয়ের পাত্র/গামলার উপর পড়ে আছে অসংখ্য মরা মাছি ও পোকা। এছাড়া কারখানা থেকে মারাত্মক লেভেলের দুর্গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছিল, প্রাণ যেন বের হয়ে যাবে। দেখা গেছে, বেশ কয়েকজন লোক মিষ্টির কারখানাতে কাজ করছেন। পরিদর্শনকালে মিষ্টি তৈরী ও বাজারজাত করার কোন প্রকার অনুমোদন আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তাদের সকলে এক ধরণের চুপচাপ হয়ে পড়েন। অনেকক্ষণ পরে রায়হান এবং রিয়াদ নামের দুইজন যুবক বলেন, অনুমতি নিতে অনেক ঘাবলা আছে। বিএসটিআই কর্তৃক অনুমোদন তো লাগবেই। এছাড়া পরিবেশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের ছাড়পত্র বা অনুমোদন পুর্বশত বলে জানাগেছে। এরপরই শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে মিষ্টি তৈরীর কারখানার অনুমোদন নিতে হবে। তাদের প্রতিষ্ঠানে ট্র্যাডিশনাল সার্টিফিকেট বা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই। খিরসা বি প্রতিষ্ঠান পরিচালনকারী রায়হান ও রিয়াদ নামের এই দুই যুবক আরো জানান, মিষ্টি তৈরীর কারখানার অনুমিতপত্র এখনো নেওয়া হয়নি। তাদের কাছে বর্তমানে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই। মিষ্টির ড্রামে মরা মাছি এবং পোকা কেন? এমন প্রশ্নের জবাবে তাদের একজন বলেন,অসুবিধা নেই তো। প্যাকিং করার সময় এগুলো ছাকনি নিয়ে পরিস্কার করে প্যাকেটজাত করা হবে। এরই মধ্যে পরিচয় জানতে পেরে তারা সাংবাদিকদের বসতে বললেন। স্থানীয় অমুক তমুকের সাথে কথা বলতে বলেন।
হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু জানান, বিএসটিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বিহীন কারখানা খুলে মিষ্টি তৈরী করে বাজারজাত করা আইনত দন্ডনীয় অপরাধ। তিনি অবৈধভাবে গড়ে উঠা মিষ্টি তৈরীর কারখানা বন্ধের জন্য সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
টেকনাফ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন জানান,অনুমোদন ছাড়া মিষ্টির কারখানা খোলারও সুযোগ নেই। তিনি বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন)’র কক্সবাজারস্থ আঞ্চলিক কার্য্যলয়ে উপ পরিচালক মো: কামরুজ্জামান জানান, বিএসটিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া মিষ্টি তৈরীর কোন সুযোগ নেই। অনুমতি ব্যাতিরেখে কারখানায় মিষ্টি তৈরী করে বাজারে ছড়িয়ে দেওয়ার বিষয়ে তিনি দু:খ প্রকাশ করেছেন। জনস্বার্থে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান। অনুমোদনহীন কারখানায় অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরীর বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।##

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer