প্রকাশিত: ০৭/০৩/২০১৮ ৭:২৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৪ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

টেকনাফের হোয়াইক্যং এক নব বধু আত্নহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড মুলাপাড়ায় এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ফিরে ৬ মার্চ রাত পৌণে ১২টায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাত্র মাস খানের আগে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড মুলাপাড়ার বাসিন্দা মোঃ আলীর পুত্র কলিমুল্লাহ (২৫) একই উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার ছৈয়দ আহমদের মেয়ে নাসিমা আক্তারকে (১৮) বিয়ে করেন। এ বিয়েতে ছেলের মায়ের সম্মতি ছিলনা। এনিয়ে শাশুড়ী প্রায় সময় পুত্রবধুকে মানসিকভাবে নির্যাতন করতেন। বাড়িতে থাকতেন শাশুড়ী, পুত্র ও পুত্রবধু এ তিনজন। কলিমুল্লাহর পিতা আরেকটি বিয়ে করে অন্যত্র সংসার করেন। এলাকাবাসীর ধারণা করছেন মুলতঃ শাশুড়ীর নির্যাতনে অতিষ্ট হয়ে অভিমান করে নববধু নাসিমা আক্তার গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। ঘটনা জানাজানি হলে পুলিশে খবর দেয়া হয়। এদিকে মা ও ছেলে ঝুলন্ত অবস্থা থেকে নাসিমা আক্তারের লাশ নামিয়ে ফেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া বলেন ‘সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন পুর্বক লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মা ও ছেলে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে’।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer