প্রকাশিত: ০২/০২/২০২১ ৭:৩৫ পিএম

বিশেষ প্রতিবেদক::
টেকনাফে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” ভাষার মাস উপলক্ষে হতদরিদ্র তিন শতাধিক পরিবারের শিশু, নারী ও পুরুষদের বিভিন্ন ধরনের জামা- কাপড় বিতরণ করেছেন বাংলাদেশ স্কাউট উপজেলা শাখা।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রের উপজেলার বিভিন্ন এলাকার তিনশতাধিক হতদরিদ্র পরিবারের শিশু, নারী ও পুরুষদের মাঝে এসব বস্ত্র তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরুল আবছার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিফাত বিন রহমান, স্কাউটের সাধারণ সম্পাদক প্রবীর কান্তি মজুমদার প্রমূখ।
বাংলাদেশ স্কাউটের সদস্যদের মাধ্যমে সমাজের বিত্তশালীদের কাছ থেকে পরিধেয় জামা-কাপড় সংগ্রহ করা হয়। এরপর এসব জামা-কাপড় ভালোভাবে ধৌত করে ইস্ত্রি করে বস্ত্রগুলো করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বেসরকারি এনজিও সংস্থা একলাব ও স্কাউটের সদস্যবৃন্দরা ।

শাড়ি ও জামা হাতে পেয়ে উৎফুল্ল হতদরিদ্র পরিবারের নারী জমিলা বেগম (৪২), শিশু মোহাম্মদ আমিন (৮) ও শামসুন্নাহার (১০) । তারা বলেন, নতুন জামা পরার মতো সামর্থ্য তাদের নেই। হঠাৎ করে তাদের হাতে জামা-কাপড় তুলে দেওয়ায় খুবই ভালো লাগছে।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এলাকার হতদরিদ্র পরিবারের শিশু নারী-পুরুষের মাঝে এসব জামা-কাপড় তুলে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত ।
তিনি আরও বলেন, কোভিড-১৯ এ হতদরিদ্র মানুষের আয়-রোজগার আগের তুলনায় অনেক কমে গেছে। এ অবস্থায় হতদরিদ্র পরিবারগুলোতে জামা-কাপড় কেনার মতো সামর্থ্য তেমন নেই। এই মুহূর্তে কিছু পরিবারের হাতে জামা-কাপড় তুলে দিতে পারায় সত্যি ভালো লাগছে। এভাবে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer