উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২২ ৪:২৩ পিএম

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফের বাহারছড়ার অদূরে ট্রলারডুবির ঘটনায় তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহারছড়ার শীলখালী এলাকা থেকে ওই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ। তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ট্রলারে থাকা এক রোহিঙ্গা কিশোর বলে, আমরা যে ট্রলারে উঠেছিলাম সেখানে অন্তত ২০০ জনের মতো লোক ছিল। ট্রলারডুবির সঙ্গে সঙ্গে আমরা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঢেউয়ের আঘাতে কে কোন দিকে গেছে জানি না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোস্ট গার্ডের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চলমান আছে। তবে কতজন নিখোঁজ রয়েছে সেটা আমাদের জানা নেই।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...