প্রকাশিত: ০৪/১১/২০২০ ৯:২৪ এএম

বার্তা পরিবেশক ::
টেকনাফে ভুমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে দোকানপাট ভাংচুর ও দোকানের মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া গ্রামের আমির হামজার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। ৩ নভেম্বর সকাল ১১ টার দিকে মিঠাপানির ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত অভিযোগে একই এলাকার আলিম উদ্দিনের ছেলে সৈয়দ আহাম্মদ (৫০) কে প্রধান আসামি করে ১২ জনের রিরুদ্ধে অভিযোগ করা হয়।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে- মিঠাপানির ছড়া বাজারের উত্তর পাশে অবস্থিত স্বামীর দখলীয় জমিতে দোকানপাট নির্মাণ করে তার ছেলে সরোয়ার কামাল (২৩) কম্পিউটারের দোকানের ব্যবসা করে আসছে।
সে প্রতিদিনের মতো ৩ নভেম্বর সকাল ১১ টার দিকে দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করার জন্য নিজ বাড়ীতে আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা অভিযুক্তরা দা, কিরিচ, লাঠি ও লোহার রডসহ অস্ত্রসস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তার দোকানের তালা ভাংচুর করে দোকানের ভেতরে থাকা ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার ডেক্সটপ, ১পি প্রিন্টার, ১টি লেমেন্টিং মেশিন, দোকানের অন্যন্য মালামাল ও নগদ ৫৫ হাজার টাকাসহ আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বিবাদীরা মালামাল লুটের সময় তাদের শৌর চিৎকারে দোকানের পাশ্ববতর্ী থাকা লোকজন এগিয়ে আসলে অন্যন্য অভিযুক্তরা পালিয়ে গেলেও সৈয়দ আহমদ এলাকাবাসীর রোষানলে পড়ে আহত হয়।
বাদী হামিদা বেগম স্থানীয় সাংবাদিকদের জানায়, সৈয়দ আহমদ একজন ভুমিদস্যু ও সন্ত্রাসী বিধায় দেশের প্রচলিত আইন কানুন কিছুই মানে না। স্থানীয়ভাবে একাধিক শালিস হলেও সে শালিস মানতে নারাজ। সে দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে সামাজিক বনায়নের গাছ কর্তন ও অন্যের জমি দখলের পায়তারা চালিয়ে আসছে। তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর হাকিম মেম্বার জানান- অভিযুক্তদের বিরুদ্ধে পাহাড়ি জমি দখল, গাছ কর্তন, পাহাড় কেটে রোহিঙ্গাদের বসতি স্থাপন, ইয়াবা ব্যবসা, মানবপাচারসহ অসংখ্য অভিযোগ রয়েছে এলাকায়। তাদের সাথে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের যোগসাজগ রয়েছে।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান- এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer