ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২২ ১০:১৫ এএম

EN
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে স্থানীয় এক জেলের জালে একসঙ্গে তিন জোড়া ইলিশ ধরা পড়েছে। প্রতিটি ইলিশের ওজন দুই কেজি করে। আজ রোববার রাত আটটার দিকে টেকনাফ পৌরসভা বাসস্টেশন মাছবাজারে ইলিশ ছয়টি বিক্রির জন্য আনা হয়। একসঙ্গে তিন জোড়া ইলিশের দাম হাঁকা হচ্ছে ২০ হাজার টাকা।

উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা জেলেপাড়ার বাসিন্দা হামিদ উল্লাহর জালে মাছগুলো ধরা পড়ে। তিনি বলেন, আজ রোববার বিকেলে ছোট একটি নৌকা নিয়ে জাদিমোরা এলাকার নাফ নদীতে জাল ফেলেছিলেন। একই সময় বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। বড়শিতে বিভিন্ন প্রজাতির কয়েকটি মাছ ধরা পড়ে। এর মধ্যে সন্ধ্যায় জাল টেনে তুলতেই দেখতে পান ছয়টি বড় ইলিশ। মাছগুলো দেখে খুবই খুশি লেগেছে। পরে মাছগুলো বিক্রির জন্য বাজারে চলে আসেন।

মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, রোববার রাত সাড়ে সাতটার দিকে মাছগুলো বাজারে নিয়ে আসেন হামিদ উল্লাহ। ওজন দিয়ে দেখা যায়, মাছগুলোর প্রতিটির ওজন দুই কেজি করে। এরপর তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকায় মাছগুলো কিনে রাখেন বাজারের খুচরা মাছ ব্যবসায়ী নবী হোসেন।

নবী হোসেন বলেন, নাফ নদীর ইলিশের কদর আছে। এ নদীর ইলিশ সুস্বাদু। এ কারণেই দাম এমনিতেই একটু বেশি। তিনি ছয়টি ইলিশ ১৭ হাজার টাকায় কিনেছেন। এখন ২০ হাজার টাকা পেলেই মাছগুলো বিক্রি করে দেবেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময় মাছ ধরার ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করে। বর্তমানে জেলেরা এ তাৎপর্য বুঝতে পেরেছেন। তাই নিষেধাজ্ঞা চলাকালীন মাছ ধরা থেকে বিরত থেকেছেন। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পেরেছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...