প্রকাশিত: ০১/০১/২০১৭ ৮:১০ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের টেকনাফে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ অবস্থায় মো. ইলিয়াছ(২৮) নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তিন রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ।

গ্রেফতারকৃত ইলিয়াছ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নতুন পল্লান পাড়ার নুর আলমের ছেলে।

পুলিশ জানায়, রাতে তিন রাস্তার মাথায় দু’পক্ষের গুলিবিনিময়ের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় গুলিবিদ্ধ মো. ইলিয়াছকে গ্রেফতার করা হয়। পরে তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

গত বছরের ৪ জুলাই রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া তিন রাস্তার মাথায় বাড়িতে ঢুকে সাবেক মেম্বার সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। ইলিয়াছ ওই মামলার আসামি।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...