প্রকাশিত: ১৫/০৮/২০২১ ১০:২২ এএম

কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে কার্ভাড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে মোটরসাইকেল যোগে মৃত আবুল কাশেমের ছেলে নুরুল কবির (৩৬) এবং মোটরসাইকেল চালক মৃত মোহাম্মদ হোছনের ছেলে আব্বাস উদ্দিন (৪২) বাড়ি ফেরার পথে লেদা ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছলে কার্ভাড ভ্যান ধাক্কা দিলে তারা সড়কে পড়ে যায়।

এ সময় লোকজন মোটরসাইকেল আরোহী দুইজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস উদ্দিনকে মৃত ঘোষণা করে।

গুরুতর আহত নুরুল কবিরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা জানান, কার্ভাড ভ্যানের ধাক্কায় এই দুঘর্টনা ঘটেছে। এতে ৪ সন্তানের পিতা আব্বাস উদ্দিন মারা গেছেন এবং নুরুল কবিরকে অজ্ঞান অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer