প্রকাশিত: ২২/০৯/২০১৯ ৭:২৭ পিএম

জসিম মাহমুদ::
টেকনাফে এবার বিজিবির হাতে ২ ভুয়া বিজিবি সদস্য আটক হয়েছে।আটককৃতরা হলেন, ছোট হাবিব পাড়া এলাকার আব্দুল গণির ছেলে মো. বাহাদুর(১৮),একই এলাকার আলী আহম্মদের ছেলে মো. সামশুল আলম(২৫)।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, গত ৩ আগস্ট মোহাম্মদ ওয়াস করিম(২৮) নামে এক ব্যক্তিকে ইয়াবা পাচারকারী সন্দেহে বিজিবি গ্রেফতার করে।

গ্রেফতারের পর তদন্ত করে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় গত ৪ আগস্ট তাকে ছেড়ে দেয়।

উক্ত ব্যক্তি তার বাড়ি গিয়ে জানতে পারে যে, একজন বিজিবি সদস্য পরিচয় দিয়ে তার বোনের স্বামীর নিকট হতে মুক্তিপণ বাবদ ২৫হাজার টাকা গ্রহণ করেছে।

তাৎক্ষণিক ওয়াস করিম বিষয়টি বিজিবিকে অবগত করে।

বিজিবি বিষয়টি তদন্ত করে জানতে পারে বিজিবি পরিচয় দিয়ে কোন এক ব্যক্তি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে প্রতিশ্রুতি দিয়ে টাকা গ্রহণ করেছে।

https://www.facebook.com/ukhiyanewsdotcom/videos/2203371366628224/
টেকনাফ ২বিজিবি ঐ ব্যক্তিকে ধরার পরিকল্পনা গ্রহণ করে এবং পরবর্তীতে তার নম্বরে ফোন করে একইভাবে অর্থের বিনিময়ে বিজিবি নিকট হতে মুক্ত করার অনুরোধ করা হয়।পরে টাকা গ্রহণ করতে আসা বাহাদুর কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার স্বীকারোক্তীর ভিত্তিতে বিজিবি পরিচয় দিয়ে কথা বলা ব্যক্তি সামশুল আলমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

লে. কর্নেল মো. ফয়সল হাসান খান আরো বলেন, বাহাদুর বিজিবি পরিচয় দিয়ে টাকা গ্রহণ ২৫ হাজার টাকা মো. ইব্রাহিমের কাছে প্রদান করেন। তাকে আটকের চেষ্টা চলছে । এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...