প্রকাশিত: ০৯/১২/২০২১ ৭:২৬ পিএম

আব্দুস সালাম,টেকনাফ::
কক্সবাজারের টেকনাফের প্রধান সড়কের পাশে হেচ্ছার খাল ব্রীজের নিচে সদ্য জন্ম নেওয়া এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া হেচ্ছারখাল ব্রীজের নিচে এক নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে নবজাতকের একটি মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান, সকালে পৌরসভার নাইট্যং পাড়া এলাকার প্রধান সড়কের পাশে হেচ্ছারখাল ব্রীজের নিচে ওই নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

তিনি আরও জানান, নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দাফন করা হবে।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান, বিষয়টি খুবই দুঃখজনক
যা আমার বলার ভাষা নেই তবে আমি এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারেরকে দায়ী করবো।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer