ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৪/২০২৩ ৯:০০ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি ঈদগাহ ময়দানের পাশে লবণের মাঠে পড়ে ছিল এক রোহিঙ্গা তরুণের লাশ। আজ রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওই রোহিঙ্গা তরুণের নাম মো. কাশেম (২৭)। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের করিম উল্লাহর ছেলে।

নিহত কাশেমের মা রশিদা বেগম বলেন, তাঁর ছেলে রাগ করে ঈদের শপিং করেননি। তাঁর ছেলের কিছু বন্ধু শপিং করানোর কথা বলে ঈদের দিন বিকেলে ঘর থেকে নিয়ে যায়। এরপর থেকে ছেলের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তাঁর লাশ পাওয়া গেছে। তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। যে সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁর ছেলেকে নেওয়া হয়েছে, সেই অটোরিকশার চালককে আটক করলে হত্যার রহস্য উদ্‌ঘাটিত হবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer