প্রকাশিত: ২৭/০৪/২০২২ ১২:১৪ পিএম

জসিম মাহমুদ, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 
আটককৃতরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ আলম (২৪) ও একই ইউনিয়নের কোনা পাড়া এলাকার মনির আহমদের মেয়ে তছলিমা আক্তার (২৪)। 
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে ইয়াবা ও গাঁজাসহ তাদের আটক করা হয়।  
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ কোনার পাড়া এলাকায় মনির আহমদের বসত-বাড়িতে তল্লাশী চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান চলাকালীন সময়ে ৩জন মাদক কারবারী পালিয়ে যায়।
তিনি আরো জানান, উক্ত ঘটনায় আটক ও আরো ৩ জনকে পলাতক আসামি করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer