প্রকাশিত: ২৩/০৭/২০১৭ ৮:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২২ পিএম

টেকনাফ প্রতিনিধি ::
কক্সবাজার সময় ডটকম টেকনাফের হ্নীলায় পারিবারিক তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে চার সন্তানের জনককে পিটিয়ে খুন করেছে ইয়াবা গডফাদারেরা। বিষয়টি ধামা-চাপা দেওয়ার জন্য মোটাংকের মিশন শুরু হলেও পুলিশ লাশ উদ্ধার করেছে। তথ্যানুসন্ধানে জানা যায়,২৩জুলাই দুপুর ২টারদিকে পশ্চিম লেদা ব্রীকফিল্ড সংলগ্ন মৃত আবুল কাশেমের মেয়ে খতিজার সাথে স্বামী আব্দুল গফুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। বিষয়টি গফুর গিয়ে ফুফু নাসিমাকে অবহিত করার পর ফুফাত ভাই মৃত আমির আলীর পুত্র মুন্না,ইউনুছ,ইউছুপ ও বোন জামাই শাহ আলম, রোকেয়া,নাসিমাসহ ১০/১২জন স্বশস্ত্র অবস্থায় এসে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে বাড়িতে থাকা মৃত আবুল কাশেমের পুত্র ও চার কন্যা সন্তানের জনক হেলাল উদ্দিন প্রকাশ মাস্তান (৩৫)কে ইয়াবা গডফাদার ইউনুছ বেদম মারধর করে অজ্ঞান করে ফেলে রাখে। পাশ্ববর্তী লোকজন স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ হোছনকে ডেকে নিয়ে যায়। প্রাথমিকভাবে উক্ত পল্লী চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণের পরামর্শ প্রদান করেন। তাকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় মেম্বার নুরুল হুদা জানান,সংঘবদ্ধ হামলায় ৪সন্তানের জনক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সাইফুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি পোস্ট মর্টেমের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer