জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ৭:৫০ পিএম

টেকনাফের হ্নীলায় ইসলামী ব্যাংক গ্রাহক সেবা মাস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, ১৩ জুলাই (সোমবার) বিকেল সাড়ে ৩টায় ইসলামী হ্নীলা এজেন্ট ব্যাংক মিলনায়তনে “কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ” শ্লোগানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি টেকনাফ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফি উল্লাহ।
ইসলামী ব্যাংক হ্নীলা এজেন্ট আউটলেট শাখার সত্ত্বাধিকারী এইচ এম ইউনুস বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সভায় কোরআন তেলাওয়াত করেন হ্নীলা আউটলেট শাখার কর্মকর্তা মোঃ ঈসা বিপ্লব। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক টেকনাফ শাখার কর্মকর্তা রবিউল আলম।
হ্নীলা এজেন্ট আউটলেটের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি টেকনাফ শাখার ব্যবস্থাপক মোঃ শফি উল্লাহ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,হ্নীলা আউটলেট শাখার কর্ণধার এইচ এম ইউনুস বাঙ্গালী, হ্নীলা জামেয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মুফতি আজিজুল হক, হ্নীলা ষ্টেশন জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা জামাল উদ্দিন, মৌলভীবাজার আরডিএসের প্রধান মাষ্টার জামাল হোসাইন, রঙ্গিখালী আরডিএসের প্রধান ডাঃ আবুল কাশেম, শিক্ষিকা ও গ্রাহক ফয়েজ আরা,হ্নীলা উম্মে সালমা বালিকা দাখিল মাদরাসার পরিচালক হাফেজ এনামুল হক মনজুর প্রমুখ।
সভায় রঙ্গিখালী মাদরাসার প্রবীণ শিক্ষক আলহাজ্ব মাষ্টার জাফর আলম, রাজনীতিবিদ সেলিম সিকদার, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু, দক্ষিণ আলীখালী খালিদ বিন ওয়ালিদ এবতেদায়ী মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হোসাইন, ব্যবসায়ী আব্দুল জলিল, ব্যাংকের গ্রাহকসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।#

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...