জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ৭:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালককে আটক করা হয়েছে। এসময় পাচারে ব্যবহৃত সিএনজি গাড়ীটি জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্টগার্ড সুত্র জানায়, ২৮জুন দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টীম উপজেলার মিঠাপানির ছড়াস্থ মেরিন ড্রাইভে অভিযানকালে সিএনজি তল্লাশী চালিয়ে সাড়ে ১২হাজার পিচ ইয়াবা সহ সিএনজি চালককে আটক করেন। আটক সিএনজি চালক হলেন টেকনাফের মোঃ হাসিম মোল্লার ছেলে মো: হারুন। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৬২ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানাগেছে। পাচার কাজে ব্যবহৃত সিএনজি গাড়ীটি জব্দ করেছেন কোস্টগার
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।#

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...