উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১০:৫৫ এএম , আপডেট: ১৭/০১/২০২৪ ১০:৫৫ এএম

কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত ইয়াবা কারবারি রশিদ আহমদ ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। দুর্নীতি দমন কমিশনে (দুদক) রশিদ ও তার স্ত্রী মাহমুদা বেগম ২ কোটি টাকার বেশি সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন। তবে দুদকের অনুসন্ধানে তাদের আরও প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য মিলেছে। এ অভিযোগে সংস্থার কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আকিব রায়হান ও উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র সাহা মঙ্গলবার তাদের বিরুদ্ধে আলাদা মামলা করেছেন।

রশিদের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে রশিদ নিজের ৫১ লাখ ৩ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ দেখিয়েছেন। তবে দুদক যাচাই করে তার ৭৯ লাখ ২৪ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ পেয়েছে। সেই হিসাবে তিনি ২৮ লাখ ২১ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।

অন্য মামলার অভিযোগে বলা হয়েছে, রশিদের স্ত্রী মাহমুদা বেগমের জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকার স্থাবর সম্পদ অর্জনের কথা বলা হয়। তবে তার সম্পদ পাওয়া গেছে ৩ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার। তিনি ১ কোটি ৪৬ লাখ ৯ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।

দুদক জানায়, ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্থানীয় ১০২ ইয়াবা কারবারির সঙ্গে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার রশিদও আত্মসমর্পণ করেছিলেন। এরপরই তার পারিবারিক সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন
বলেন, মামলাটি তদন্ত করে চার্জশিট দেওয়া হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...