প্রকাশিত: ০১/০৬/২০১৬ ১০:৫৬ পিএম
bgbজসিম মাহামুদ, টেকনাফ ::
রমজানের আগে কক্সবাজারের টেকনাফে বুধবার বিকালে বিভিন্ন অভিযোগে আট ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শফিউল আলম।

তিনি জানান, টেকনাফ পৌর এলাকায় বেশকিছুদিন ধরে বাজারের বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত, ওজনে কারচুপি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোর এবং নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারসহ অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছিল। অভিযানে এসবের সত্যতা পাওয়ায় বাজারের ৭ প্রতিষ্টানকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সড়ক দখল করে রাস্তার পাশে লোহার রড রাখায় মের্সাস মাহিন এন্টার প্রাইজকে পাচঁ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে দেন সব প্রতিষ্টানকে।

পাঠকের মতামত

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...
Single Page Footer