মোঃ আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি।
প্রকাশিত: ০৩/১২/২০২২ ৯:১৫ পিএম

কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে।

শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করিয়া টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার আসামী নুর মোহাম্মদের পুত্র শামসুল হক প্রকাশ বদা ফলা (৩৩), নিজ বাড়ির শয়ন কক্ষের ভিতরে তোষকের নিচ হইতে একটি পিস্তল, মাগাজিন ও ০১ রাউন্ড গুলি সহ গ্রেফতার করে।

ওসি আরও জানান, ধৃত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রহিয়াছে। গেল কয়েকদিন আগে মাদকের রাজত্ব দখলকে কেন্দ্র করে ধৃত আসামী ঐ এলাকার মেম্বার এনামের নেতৃত্বে জনৈক সিদ্দিকের দুই হাতের কব্জি ডানা হতে বিচ্ছিন্ন করে দেয়। উক্ত মামলায় শামসুল এজাহার নামীয় ০৫নং আসামী। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer