প্রকাশিত: ১৭/০১/২০২২ ১০:৩৫ এএম

হেলাল উদ্দিন টেকনাফ ::
সাধারণত চৈত্রের শেষ কিংবা গ্রীষ্মের শুরুতে বাজারে দেখা মেলে কাঁচা আমের। তবে এবার মাঘের শুরুতেই কক্সবাজারের টেকনাফের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে কাঁচা আম। অসময়ের এই ফল বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায়।

গত শুক্রবার রাতে টেকনাফের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ফুটপাতে বসে কাঁচা আম বিক্রি করছেন ফরিদুল আলম। ক্রেতাদের নজর কাড়তে আমগুলোকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছেন। দাম বেশি হওয়ায় কেউ কেউ একটি-দুটি করে কিনছেন। আবার অনেকে দাম শুনেই ফিরে যাচ্ছেন।

ফরিদুল আলম বলেন, টেকনাফের বিভিন্ন গ্রাম থেকে আগাম বিভিন্ন ফল কিনে এনে বাজারে বিক্রি করেন তিনি। এবার কাঁচা আম প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করছেন তিনি। মৌসুমের প্রথম ফল হিসেবে বেশ চাহিদাও আছে। ফরিদুলের কাছ থেকে আম কিনছিলেন মোহাম্মদ কায়সার।

তিনি বলেন, ‘মাঘ মাসে সাধারণত আম বাজারে আসার কথা নয়। আমার বাড়ির আশপাশে এখনো গাছে মুকুলের দেখা মেলেনি। এ অবস্থায় বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই আগাম ফল হিসেবে দাম বেশি হলেও ৯০০ টাকায় দুই কেজি আম কিনেছি।’ ফরিদুল যাঁর কাছ থেকে আম কিনেছিলেন, সেই বাগানের মালিক মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘প্রায় ২০ বছর আগে মিয়ানমারের মংডুতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানকার পাহাড়ের পাদদেশে আমের বাগান দেখে আমিও পাকা আম নিয়ে আসি। সেখানকার বাগানমালিকদের পরামর্শে টেকনাফে প্রায় দুই শ চারা রোপণ করি। নিয়মিত পরিচর্যার কয়েক বছরের মধ্যে অধিকাংশ গাছে আম ধরতে শুরু করে।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্দু রায় বলেন, কিছু বারোমাসি আম আছে, বছরে তিনবার ফলন হয়। কিন্তু টেকনাফের গাছগুলোতে তিনবার ফলন হয় না।

একবারই ফলন হচ্ছে, তা–ও আগাম। চৈত্রের আম পাওয়া যাচ্ছে মাঘ মাসে। গবেষণার মাধ্যমে এ গাছ বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা গেলে কৃষকেরা লাভবান হবেন। কৃষি বিভাগ জানিয়েছে, টেকনাফের শাহপরীর দ্বীপ, পল্লানপাড়া, মিঠাপানির ছড়া, বাইন্যাপাড়া ও নোয়াখালিয়া পাড়ায় কয়েক বছর ধরে আমের আগাম ফলন হচ্ছে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer