প্রকাশিত: ১৯/১২/২০১৮ ৮:৩২ এএম


টেকনাফ প্রতিনিধি- টেকনাফের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. দিলদার আহম্মদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

দিলদার ওই এলকায় বসবাসরত জমির হোসেনের ছেলে। উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ কক্সবাজার অফিসের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গোপন সূত্রের ভিত্তিতে বড়ইতলী এলাকায় অভিযান চালোনো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দিলদারকে র‌্যাব সদস্যরা ধরে ফেলে। পরে তার শরীর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি মতে, জনৈক হাশেমের বসতভিটার উত্তর পাশে গর্তের ভেতর থেকে আরও ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দিলদার র‌্যাবের হাতে ধরা পড়লেও এসময় সৈয়দ আলম প্রকাশ শাহ আলম নামের তার আরেক সহযোগী পালিয়ে গেছেন। শাহ আলম নাইটংপাড়া গোদার পাড় এলাকার মো. সাব্বির আহমদের ছেলে। এ দুই মাদক কারবাবির বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer