ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ৯:১৭ এএম

কক্সবাজারের টেকনাফে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম চৌধুরী।

নিহত মো. ছফর আলী (৭০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

স্থানীয়দের বরাতে আব্দুল কাইয়ুম বলেন, বিকেলে টেকনাফ উপজেলার মিনাবাজার স্টেশনে ছফর আলী রাস্তা পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তার ওপর পড়ে যান।

পরে স্থানীয়রা ছফর আলীকে উদ্ধার করে চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি ক্লিনিকে নিয়ে যান। এসময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অটোরিকশাসহ চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

আব্দুল কাইয়ুম জানান, মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...